সিরিয়ার কোবানি শহরে আবারো প্রবেশ করে হামলা চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী-আইএস। বৃহস্পতিবার স্থানীয় সময় কুর্দি সেনা ও ফ্রি সিরিয়ান আর্মির পোশাক পরে শহরটির তিন দিক থেকে আক্রমণ করে তারা।
এরইমধ্যে পরপর দুটি গাড়ি বোমা হামলা ও কুর্দি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা। এতে নিহত হয়েছে কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত হয়েছেন অনেকেই।
এছাড়া কোবানির কাছের একটি গ্রামে গুলি করে ২০ জনকে হত্যা করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। যদিও আইএস, কুর্দি সেনাদের কাছে অপ্রতিরোধ্য আক্রমণে পিছু হটলেও বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসেকেহ শহরের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: