ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে আসা ৪০ হাজার অবৈধ অভিবাসীকে আগামী ২ বছরের মধ্যে পুনর্বাসনের ব্যবস্থা করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
বৃহস্পতিবার মধ্যরাতে বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সম্মেলনের চেয়ারম্যান ডোনাল্ড টাস্ক বলেন, ওই ৪০ হাজার অভিবাসীকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে স্থানান্তর করা হবে। আগামী জুলাই মাসের শেষ দিকে এ ব্যাপারে কর্ম-পরিকল্পনা চূড়ান্ত করবেন ইইউভুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীরা। বাকি ২০ হাজার উদ্বাস্তুকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে অন্যান্য দেশে পুনর্বাসনেও সম্মত হয়েছে নেতারা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর'র নতুন এক হিসাবে, এ বছর সাগর পাড়ি দিয়ে ৬৩ হাজার অভিবাসী গ্রিসে এবং ৬২ হাজার অভিবাসী ইতালিতে এসেছে। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: