আন্তর্জাতিক

বাংলাদেশের মানবাধিকার সমস্যার মূলে হত্যা-গুম: কেরি

জন কেরি
জন কেরি

বিচার বহির্ভূত হত্যা, গুম, মত প্রকাশে নিয়ন্ত্রণ আরোপ, শ্রমিক অধিকার ও কাজের সুষ্ঠু পরিবেশ না থাকাকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানবাধিকার সমস্যা হিসেবে তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রতিবেদনটি প্রকাশ করেন।

২০১৪ সালের বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এসব মূল্যায়ন তুলে ধরা হয়েছে। এসব নিয়ন্ত্রণে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এতে বাংলাদেশ অংশে গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট ও ফলাফল নিয়ে মতবিরোধের কথা তুলে ধরা হয়। প্রতিবেদনে নিরাপত্তা বাহিনীর নির্যাতন, সরকারি দপ্তরে ব্যাপক দুর্নীতি, অবাধ গ্রেপ্তার ও বন্দি করে রাখা, দুর্বল বিচার ব্যবস্থা ও বিনা বিচারে দীর্ঘদিন আটক রাখার মতো ঘটনাগুলোকে মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক সহিংসতা বাংলাদেশে ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে এতে বলা হয়, হুমকি বা হয়রানির মাধ্যমে সরকার পরোক্ষভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ