আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ভারত-পাকিস্তানের চেয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ

বিশ্ব শান্তি সূচক
বিশ্ব শান্তি সূচক

বিশ্বে যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানের চেয়ে শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ আর দক্ষিণ এশিয়ায় শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এর পরে রয়েছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান।

ইনিস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচকে এমন তথ্য উঠে এসেছে।

চলতি সপ্তাহে ‘গ্লোবাল পিস ইনডেক্স’ নামে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর একটি সূচক প্রকাশ করেছে অলাভজনক সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনোমিকস অ্যান্ড পিস। এ সূচকে সহিংসতার মাত্রা, অপরাধ, সংঘাতে সম্পৃক্ততা ও সামরিক শাসনের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে।

এ সূচক অনুযায়ী বিশ্বের ১৬২টি দেশের মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষ রয়েছে আইসল্যন্ড যেখানে বাংলাদেশের অবস্থান ৮৪ তম।

এছাড়াও অঞ্চল ভেদে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের পার রয়েছে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। তবে এ অঞ্চলে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ভুটান, আর এর পরের অবস্থানে আছে নেপাল।

এদিকে, সংস্থাটির সূচক অনুযায়ী শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের চেয়েও পিছিয়ে ৯৪ তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সামরিকীকরণ, নরহত্যা ও সহিংসতার ঝুঁকির কারণেই যুক্তরাষ্ট্রের অবস্থান পেছনের সারিতে বলে সূচকে উল্লেখ করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ