তিউনিশিয়ার সৌস শহরে পর্যটকদের একটি হোটেলে বন্দুকধারীদের হামলায় ২৭ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
উদ্ভূত এ পরিস্থিতিতে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় অব্যাহত রয়েছে। এতে একজন বন্দুকধারী নিহত হন।
এদিকে, কুয়েতের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণে নিহত ১০ জন। গুরুতর আহত হয়েছেন আরো অনেকেই। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গী গোষ্ঠী আইএস।
এছাড়াও ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর লিওঁর কাছে এক কারখানায় সন্দেহভাজন ইসলামী জঙ্গীদের হামলায় নিহত হয়েছেন কমপক্ষে একজন এবং আহত হয়েচেন অনেকেই।
তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: