আন্তর্জাতিক

তিউনিসিয়ায় হোটেলে হামলার দায় স্বীকার আইএসের

তিউনিসিয়ায় হোটেলে হামলার দায় স্বীকার আইএসের
তিউনিসিয়ায় হোটেলে হামলার দায় স্বীকার আইএসের

তিউনিসিয়ার সমুদ্রতীরবর্তী পর্যটকদের হোটেলে হামলার দায়িত্ব স্বীকার করেছে ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সূত্র :রয়টার্স

শনিবার ট্যুইটারে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে হামলাকারীরে নাম আবু ইয়াহিয়া আল-কাইরাওয়ানি এবং তিনি খেলাফতের একজন সৈনিক বলে দাবি করেছে।

ওই ট্যুইটারবার্তায় আরো বলা হয়েছে, ইসলামি রাষ্ট্রের (খেলাফত) বিরুদ্ধে লড়াইয়ে ক্রুসেডার রাষ্ট্রগুলোর যে জোট নিহতরা বেশিরভাগই ওইসব রাষ্ট্রের।

দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদ শনিবার জানান, নিহতদের বেশিরভাগই যুক্তরাজ্যের নাগরিক। ঘোষিত নিহতের সংখ্যাও খানিকটা সংশোধন করে ৩৮ জন বলে নিশ্চিত করা হয়েছে।

এরআগে নিহত বন্দুকধারীসহ নিহতের সংখ্যা ৩৯ বলে উল্লেখ করা হয়েছিল।

শুক্রবার তিউনিসিয়ার জনপ্রিয় একটি সমুদ্রতীরবর্তী হোটেলেবন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৩৮ জন নিহত হন।

রাজধানী তিউনিস থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণে সুস শহরের ইম্পেরিয়াল মারহাবা হোটেলে এই হামলায় আরো ৩৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিহতদের বেশির ভাগই বিদেশি পর্যটক, যাদের মধ্যে যুক্তরাজ্য, জার্মানি ও বেলজিয়ামের নাগরিক রয়েছেন। তবে যুক্তরাজ্যের নাগরিকেই সবচেয়ে বেশি বলে জানা গেছে।

ওই হামলার প্রত্যক্ষদর্শীদের একজন আয়ারল্যান্ডের এলিজাবেথ ওব্রিয়েন। দুই ছেলেকে নিয়ে তিনি পাশের একটি হোটেলে অবস্থান করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “সত্যি বলতে প্রথমে আমি ভেবেছিলাম আতশবাজি ফোটানো হচ্ছে। এরপর যখন আমি দেখলাম লোকজন ছুটোছুটি করছে…বুঝতে পারলাম, হা ঈশ্বর, আসলে গুলি চলছে।

‘সৈকতে থাকা হোটেলের কর্মী ও নিরাপত্তারক্ষীরা দৌঁড়াও দৌঁড়াও বলে চিৎকার করছিল।’

উত্তর আফ্রিকার এ দেশটিতে বছরের দ্বিতীয় বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা এটি। মার্চে তিউনিসের একটি জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটক ছিল।

ওই হামলার পর তিউনিসিয়ায় জঙ্গি হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

২০১১ সালে ‘আরব বসন্তের’ পর গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তিউনিসিয়া একটি আদর্শ দেশ হিসেবে উপস্থাপিত হয়েছে। আরববিশ্বে সবচেয়ে ধর্ম নিরপেক্ষ দেশগুলোর একটিতে পরিণত হয়েছে।

দেশটির সমুদ্রতীরবর্তী রিসোর্ট ও নাইট ক্লাবগুলো ইউরোপীয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ