ইসলামিক স্টেট জঙ্গিদের হটিয়ে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার কোবানে শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির কুর্দি বাহিনী।
গত বৃহস্পতিবার থেকে শহরটিতে আকস্মিকভাবে প্রবল আক্রমণ শুরু করে আইএস। তাদের হত্যাযজ্ঞে নারী-শিশুসহ দুই শতাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা।
তারা বলছে, ২০৬টি মৃতদেহ পাওয়া গেছে, যেগুলোর বেশির ভাগই গুলিবিদ্ধ। এদিকে, দেশটির হাসাকা শহরে আইএসের সঙ্গে সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে।
জাতিসংঘের হিসাবে, সহিংসতায় ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ৬০ হাজার মানুষ। সিরিয়ায় গত ৪ বছরের সহিংসতায় ২ লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। উদ্বাস্তু হয়েছে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ। (সূত্র: বিবিসি)
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: