গ্রিসে ঋণ পরিশোধ নিয়ে জটিলতার কারণে সকল ব্যাংক বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। একইসঙ্গে এথেন্স স্টক এক্সচেঞ্জও আজ বন্ধ থাকবে।
স্থানীয় সময় মঙ্গলবারের মধ্যে গ্রিসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে। মনে করা হচ্ছে গ্রিস এই অর্থ দিতে না পারলে ঋণ খেলাপী হয়ে যাবে, আর তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হতে পারে।
এদিকে, আগামী ৭ জুলাই পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকতে পারে, এই আশঙ্কায় ব্যাংক থেকে টাকা তুলে নিতে ক্যাশ মেশিনগুলোর সামনে ভিড় জমাচ্ছে লোকজন।
এরইমধ্যে, বিদেশি ঋণ দাতাদের প্রস্তাবিত বেল আউট নিয়ে দেশের নাগরিকদের মতামত নিতে ৫ জুলাই গণভোটের পরিকল্পনা সমর্থন করেছে গ্রিক পার্লামেন্ট। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: