ইন্দোনেশিয়ার মেদান শহরের একটি আবাসিক এলাকায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩ জনে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে আশংকা করছেন দেশটির রেডক্রসের এক কর্মকর্তা।
বিমানটি দুটি বাড়ি ও একটি গাড়ির ওপর আছড়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো।
দেশটির সামরিক মুখপাত্র ফুয়াদ বাসইয়া জানিয়েছেন, মঙ্গলবার সকালে হারকিউলিস নামের বিমানটি উড্ডয়নের কিছু সময় পড়েই বিধ্বস্ত হয়।
সেখানে কমপক্ষে ১২ জন ক্রু সদস্য ছিলেন। এরইমধ্যে ঘটনাস্থল থেকেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে কতজন আহত হয়েছেন তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: