আগামী ৫ জুলাইয়ের গণভোটে ঋণদাতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে গ্রিসকে ইউরো থেকে বের করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
অন্যদিকে, দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস 'না' ভোটের পক্ষে ভোট দিতে জনগণকে উৎসাহিত করলেও তিনি চাইছেন গ্রিস ইউরোজোনের অন্তর্ভুক্ত থাকুক।
এছাড়া, 'হ্যা' ভোট জয়ী হলে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিতও দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিদেশি ঋণ দাতাদের প্রস্তাবিত বেইল আউট নিয়ে দেশের নাগরিকদের মতামত নিতে আগামী রোববার এ গণভোট অনুষ্ঠিত হবে।
এদিকে, স্থানীয় সময় আজ- মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গ্রিসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে হবে।
এ পরিস্থিতিতে সোমবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত গ্রিসের সব ব্যাংক বন্ধ রাখা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: