আন্তর্জাতিক

ঋণ খেলাপিতে গ্রিস

গ্রিস এখন ঋণখেলাপি
গ্রিস এখন ঋণখেলাপি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১৬০ কোটি ইউরো ঋণের কিস্তি দিতে ব্যর্থ হয়েছে গ্রিস।

বাংলাদেশ সময় আজ-বুধবার ভোর ৪টায় শেষ হওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় গ্রিস এখন আনুষ্ঠানিকভাবে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে।

আইএমএফের মুখপাত্র গ্যারি রাইস বলেন, কেবল বকেয়া পরিশোধের পরই আইএমএফের পরবর্তী তহবিল পাবে গ্রিস।

শেষ মুহূর্তে গ্রিস ঋণ পরিশোধের সময় বাড়ানোর অনুরোধ করেছিল বলে জানান তিনি।

আইএমএফের কিস্তি পরিশোধের জন্য গ্রিস ইউরোজোনভুক্ত দেশগুলোর কাছে নতুন করে দুই হাজার ৯১০ কোটি ডলার ঋণ সহায়তা চাইলেও তাতে সাড়া মেলেনি।

ইউরোজোনের অর্থমন্ত্রীরা গতকাল সন্ধ্যায় তাদের এ প্রস্তাব নিয়ে টেলিকনফারেন্সে আলোচনা করলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

তারা বলেন, গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাসের সর্বশেষ ঋণ প্রস্তাব নিয়ে আজ আলোচনা করবেন।

তবে ওই আলোচনায় গ্রিসের জন্য কোনো শুভ বার্তা আসবে কি-না তা নিয়েও সংশয় রয়েছে, নতুন করে ঋণ চাওয়ার পাশাপাশি ঋণ পুনর্গঠনও চাইছেন সিপ্রাস,

এদিকে, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় ঋণদাতারা।

সম্প্রতি দুই পক্ষের মধ্যে তিক্ত আলোচনার পর এথেন্স ও ইউরোপীয়ান রাজধানীগুলোর মধ্যে আস্থার সংকট তৈরি হয়।

গ্রিসকে দেয়া ইউরোজোনের চলতি বেইল আউটের মেয়াদ শেষ হল মঙ্গলবার।

নতুন করে সহায়তার জন্য (বেইল আউট) গ্রিসকে কর বাড়ানোর পাশাপাশি জনকল্যাণমূলক ব্যয় কমানোসহ কঠিন আর্থিক পুনর্গঠনের শর্ত দেয় ইউরোজোন। তাদের কঠোর ব্যয়সঙ্কোচনের শর্তে সায় দেয়নি গ্রিসের বামপন্থি সরকার।

এদিকে, উন্নত বিশ্বের কোনো দেশের এ ঋণখেলাপী হওয়ার ঘটনা এ প্রথম। একইসঙ্গে আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের চুক্তিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে।

ফলে হাজার হাজার কোটি ইউরোর দেনায় ডুবে থাকা গ্রিসের জন্য এখন নতুন করে কোথাও থেকে ঋণ পাওয়া সহজ হবে না।

এর কয়েক ঘণ্টা আগে অবশ্য আন্তর্জাতিক উদ্ধার প্যাকেজের মেয়াদ বাড়ানোর একটি আবেদন জানায় গ্রিস। তবে ইউরো জোনের মন্ত্রীরা সেই আবেদনে সাড়া দেননি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ