ইন্দোনেশিয়ার মেদান শহরের আবাসিক এলাকায় সামরকি পরিবহণ বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ১৪১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার বিধ্বস্ত হওয়া ‘সি-১৩০ হারকিউলিস’ এর ১২২ যাত্রীর কেউই বেঁচে নেই। এছাড়া, বিমানটি যেসব বাড়ি ও গাড়ির ওপর আছড়ে পড়ে বুধবার সকালে সেখান থেকে আরো ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে, ঠিক কী কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা এখনো জানা যায় নি। ১৯৬৪ সালে হারকিউলিস পরিবহন বিমানটি তৈরি হয়।
তবে সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিমানটি ভালো অবস্থাতেই ছিল। এ নিয়ে গত তিনবছরে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর ৪টি বিমান বিধ্বস্ত হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: