প্রবল বৃষ্টিতে ভারতের দার্জিলিংয়ে ভূমিধসে ১৮ জনের প্রাণহানি হয়েছে। এখনো নির্খোঁজ রয়েছে ১৫ জন।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছে কর্তৃপক্ষ। সেখানে আটকে রয়েছেন কয়েক হাজার পর্যটক।
এছাড়াও ভূমিধসের কারণে সিকিমের সঙ্গে সড়ক ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
বুধবার দার্জিলিংয়ের তিনটি উপ-বিভাগে পরপর ২৫টি ভূমিধসের খবর পাওয়া যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: