মিসরের সিনাই প্রদেশে সামরিক তল্লাশি চৌকিগুলোতে জঙ্গিদের একযোগে চালানো হামলায় ১৭ সেনা ও শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
জঙ্গিগোষ্ঠী আইএস সংশ্লিষ্ট গ্রুপ প্রভিন্স অব সিনাই এ হামলার দায় স্বীকার করেছে। বুধবার তারা ১৫টির বেশি সামরিক চৌকিতে হামলা চালায় বলে জানায়। এটি গত কয়েক বছরের মধ্যে উত্তর সিনাইয়ে জঙ্গিদের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।
তবে সেনাবাহিনীর এক মুখপাত্র উত্তর সিনাইয়ের পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন।
যদিও ওই এলাকার সন্ত্রাসীদের সব আস্তানা পরিস্কার না করা পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাবে বলে সেনাবাহিনী জানিয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: