ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় কমপক্ষে ৩৩ জন মারা গেছেন। ফেরিটিতে ১৭৩ জন আরোহী ছিলেন বলে জানা গেছে।
কোস্টগার্ডের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির অরমোক বন্দর ত্যাগ করার কিছু পরই এক কিলোমিটার দূরে ফেরিটি ডুবে যায়।
ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়— উদ্ধার অভিযান শুরু হয়েছে।
১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন জানিয়ে অধিদপ্তারের এক কর্মকর্তা জানান, ১১৮ জনকে এরইমধ্যে উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: