নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্দেহভাজন বোকো হারাম জঙ্গিদের পরপর দুই দিনের হামলায় কমপক্ষে দেড়শো মানুষের প্রাণহানি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় ইফতার ও মাগরিবের নামাজের পর লেক চাদের নিকটবর্তী কুকাওয়া গ্রামে অস্ত্রধারীদের হামলায় নারী-শিশুসহ ৯৭ জন নিহত হয়েছে।
এর আগে মঙ্গলবার মংগুনো শহরের কাছে দুটি গ্রামেও মাগরিবের নামাজের পরপর ৪৮ জনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। সম্প্রতি মংগুনোর পুন:নিয়ন্ত্রণ নেয় বোকো হারাম।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাবে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত বোকো হারাম জঙ্গিদের হামলায় ১৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। জঙ্গি ইসলামী ব্যবস্থা চালুর জন্য আন্দোলন চালিয়ে আসছে বোকো হারাম।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: