সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে জোরালো আক্রমণ চালিয়েছে ইসলামি জঙ্গিদের সমর্থিত বিদ্রোহী গ্রুপ আনসার শরিয়া।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে শতাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ৪ জন নিহত ও ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছে।
হামলা জবাবে সিরিয়ার সেনাবাহিনী কামানোর গোলা নিক্ষেপ করে, আকাশপথেও হামলা চালায়। আলেপ্পোর পশ্চিমাঞ্চলে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ বিদ্রোহী নিহত হয়েছে।
এদিকে, এক বিবৃতিতে বিদ্রোহীরা জানিয়েছে, আলেপ্পোকে স্বাধীন করে সেখানে শরিয়া শাসন ব্যবস্থা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। বিদ্রোহীরা শহরটির পূর্বাঞ্চলে অবস্থান নিলেও পশ্চিমাঞ্চল এখনো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: