গ্রিসে আগামীকালের- রোববার গণভোটের আগে রাজধানী এথেন্সসহ ১০টি শহরে বেইল আউটের জন্য দাতাদের কঠোর শর্তগুলো মেনে নেয়ার পক্ষে বিপক্ষে সমাবেশ হয়েছে।
গণভোটে 'না' ভোটের পক্ষে র্যা লিতে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নেন।
এদিকে, শুক্রবার রাতে প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপ্রাস গণভোটে বেইলআউট প্রস্তাবে না ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঋণদাতাদের কঠোর শর্তগুলো মেনে নেয়ার পক্ষে করা বিরোধী সমাবেশ থেকে সতর্ক করা হয় 'না' ভোট জয়ী হলে গ্রিসকে ইউরোজোন থেকে বের হয়ে যেতে হতে পারে।
এর আগে গণভোটের বৈধতা নিয়ে তোলা আপত্তি বাতিল করে গ্রিক আদালত।
নির্ধারিত সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের ঋণের ১৬০ কোটি ইউরো পরিশোধে ব্যর্থ হয়ে ঋণখেলাপীতে পরিণত হয় গ্রিস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: