আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়ল সৌর বিমান

রেকর্ড গড়ল সৌর বিমান
রেকর্ড গড়ল সৌর বিমান

সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস ২ প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে। শুক্রবার হাওয়াইয়ে অবতরণের আগে তোলা ছবি।

সৌরশক্তিচালিত বিমান সোলার ইমপালস ২ প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিমানটি সাত হাজার ২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান থেকে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পৌঁছেছে।

আন্তর্জাতিক সময় ২৮ জুন সন্ধ্যা ৬টা ৩ মিনিটে জাপানের নাগোয়া দ্বীপ থেকে উড়াল দেয়ার পর শুক্রবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবতরণ করে সোলার ইমপালস-২।

শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল শুক্রবার বিমানটি হাওয়াইয়ের কালাইলোয়া বিমানবন্দরে অবতরণ করে। গত ২৮ জুন জাপান থেকে হাওয়াইয়ের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি।

দীর্ঘ এই যাত্রায় বিমানটি প্রায় ১১৮ ঘণ্টা আকাশে ছিল। এই পথ পাড়ি দিয়ে বিমানের পাশাপাশি নতুন রেকর্ড গড়েছেন বিমানের একমাত্র চালক ও যাত্রী আন্দ্রে বোর্শবার্গ।

প্রথমবারের মতো সৌরশক্তিচালিত কোনো উড়োজাহাজকে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াইয়ের কালায়েলোয়া বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজটির পাইলট সুইস বৈমানিক আন্দ্রে বোরসেকবার্গ ও তার সঙ্গী স্বদেশী বারট্রেন্ড পিকার্ডও হয়ে যান ইতিহাসের অংশ। কারণ, এর আগে সর্বোচ্চ টানা ৭৬ ঘণ্টা উড়েছেন আমেরিকান অভিযাত্রী স্টিভ ফসেট। একমাত্র আসনের একটি উড়োজাহাজে চড়ে ২০০৬ সালে ওই রেকর্ড গড়েছিলেন তিনি।

লাগাতার ১১৮ ঘণ্টা ওড়ার পর হাওয়াইয়ে নেমে আন্দ্রে বোরসেকবার্গ সাংবাদিকদের বলেন, ‘মজার ব্যাপার হলো, আমি সত্যিই ক্লান্ত নই। আমিও আসলে চমকিত। এ ফ্লাইটে আমরা অনেক মানুষের সহযোগিতা পেয়েছি। তাদের উৎসাহ-অনুপ্রেরণাই আমাদের শক্তি যুগিয়েছে।

তিনি বলেন, ‘আমাদের আরো কিছু কাজ বাকি আছে— সেসব সম্পন্ন করতে পারলেই এ যাত্রাকে সফল বলতে পারবো।

পরীক্ষা-নিরীক্ষা শেষে বিমানটি হাওয়াই থেকে অ্যারিজোনার ফিনিক্সে যাবে। সেখান থেকে নিউইয়র্ক হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে যাবে আরব আমিরাতের আবুধাবি। সেখান থেকেই এটি যাত্রা শুরু করে। এর মধ্য দিয়ে গত ৯ মার্চ শুরু হওয়া সোলার ইমপালস ২ এর বিশ্ব প্রদক্ষিণ যাত্রা শেষ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ