ইউরোজোনের ঋণদাতাদের কঠিন শর্তে নতুন বেইলআউট চুক্তি হবে কি-না, সে বিষয়ে জনরায় জানতে গ্রিসে গণভোট শুরু হয়েছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় এ ভোটগ্রহণ শুরু হয়।
জনমত জরিপে দেখা গেছে, দেশটির এক কোটি ১০ লাখ মানুষ 'হ্যা' ও 'না' ভোটে সমানভাবে বিভক্ত। বাংলাদেশ সময় রাত ১২টায় ভোটের প্রাথমিক ফলাফল পাওয়া যেতে পারে। এরইমধ্যে 'না' ভোটের পক্ষে জোর প্রচারণা চালান প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপরাস।
অ্যালেক্সি সিপরাস বলেন, ‘না’ ভোট আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে আলোচনায় গ্রিসের বামপন্থী সরকারের অবস্থান শক্তিশালী করবে।
এদিকে, ঋণদাতারা গ্রিসের জনগণের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস।
এর আগে শুক্রবার রাজধানী অ্যাথেন্সসহ ১০টি শহরে বেইল আউটের জন্য দাতাদের কঠোর শর্তগুলো মেনে নেয়ার পক্ষে-বিপক্ষে সমাবেশ করেন প্রায় ৫০ হাজার মানুষ।