তিউনিসিয়ায় সন্ত্রাসী হামলার এক সপ্তাহের মাথায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেহি কেইদ এসেবসি। অব্যাহত হুমকির মুখে দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।
শনিবার রাতে টেলিভিশনে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসবাদের ঝুঁকি ও এর বিস্তার এবং আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে হবে।
গত ২৬ জুন দেশটির সমুদ্রতীবর্তী সুস শহরে একটি হোটেলে জঙ্গি হামলায় ৩৮ পর্যটক নিহত হয়। তাদের মধ্যে অধিকাংশই যুক্তরাজ্যের নাগরিক।
এরপরই জঙ্গিবাদে উস্কানির অভিযোগে ৮০টি মসজিদ বন্ধ করে দেয় তিউনিসিয়া সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: