নাইজেরিয়ায় একটি রেস্তোরাঁ ও মসজিদে বোমা হামলার ঘটনায় ৪৪ জন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে দেশটির জোস শহরে ওই রেস্তোরা ও মসজিদে হামলা হয়।
এতে রেস্তোরায় নিহত হয় ২৩ জন, অন্যদিকে মসজিদে ২১ জন নিহত হয়েছে।
জানা যায় ইফতারের পরপরই হামলা দুটি হয়। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে জোস শহরে এর আগে জঙ্গি গোষ্ঠি বোকো হারাম হামলা চালিয়েছে। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: