জঙ্গি গোষ্ঠি আইএসের বিরুদ্ধে লড়াই করতে সাড়ে পাঁচ হাজারের পরিবর্তে কেবল ৬০ জন সিরীয়কে প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার মার্কিন কংগ্রেসে একথা জানিয়েছেন। শুরুতে এই কার্যক্রম সাজানো হয়েছিল পাঁচ হাজার চারশো জন সিরিয়কে প্রশিক্ষণ দেয়ার জন্য।
এক বছর মেয়াদী এ প্রশিক্ষণ কার্যক্রম গত মে' মাসে জর্ডান ও তুরস্কে শুরু হয়।
কার্টার জানান, এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের পাঠ্যক্রম পরিমার্জন করছে, মধ্যপন্থী বিরোধীদের জন্য প্রচার বিস্তৃত করা হচ্ছে এবং প্রথম প্রশিক্ষন ক্লাস থেকে শিক্ষা নিয়ে পাঠ্যসূচি করা হচ্ছে।
এদিকে, সিরিয়া সংকটের জের ধরে এত দিন যারা প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে আসছিলেন, কার্টারের এ স্বীকারোক্তির মাধ্যমে ওবামাকে সমালোচনা করার আরেকটি সুযোগ তৈরি হল বলেই মনে করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: