ইরান ও পশ্চিমা শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে তেহরানের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রদপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ।
তিনি বলেন, আলোচনার জন্য অতিরিক্ত সময় বাড়ানোর লক্ষ্যই হচ্ছে যৌথ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেয়া হবে। প্রতিটি বিষয় নিয়ে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে চুক্তির মধ্যে উচ্চ প্রযুক্তি ও ঝুঁকির বিস্তারিত নিয়ে কাজ করতে আলোচকদের আরো কাজ করতে হবে।
এর আগে গত ৭ জুলাই শেষ হয়ে যায় তেহরানের পরমাণু চুক্তি সংক্রান্ত আলোচনা। এরপরই ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান বলেন, আলোচকরা পরবর্তী আরো কয়েকটা দিন আলোচনা অব্যাহত রেখেছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: