আন্তর্জাতিক

ইরাকে ২৪ আইএস জঙ্গির মৃত্যুদণ্ডের রায়

তিকরিতে হত্যাকাণ্ড
তিকরিতে হত্যাকাণ্ড

সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্ম শহর তিকরিতে হত্যাকাণ্ড চালানোর দায়ে ২৪ জন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে বাগদাদের একটি আদালত। বুধবার এ রায় দেয়া হয় বলে বৃহস্পতিবার জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

২০১৪ সালে তিকরিতে ক্যাম্প স্পেইশারে শত শত ইরাকি সেনা হত্যা ও ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তাদের এ দণ্ড দেয় আদালত।

এ ব্যাপারে ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখপাত্র আব্দুল-সাত্তার আল-বিরকদার সংবাদমাধ্যমকে বলেন, স্পেইশার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার দায়ে বুধবার ওই ২৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের কেন্দ্রীয় ‍অপরাধ আদালত।

এর আগে হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্তরা।

তবে অভিযুক্তরা নিজেদেরকে নির্দোষ দাবি করে জানান, ইরাকি কর্মকর্তারা অত্যাচারের মুখে জোরপূর্বক তাদের জবানবন্দি আদায় করেছে।

২০১৪ সালে আইএস জঙ্গিরা তিকরিত দখল করে নিলে তাদের হাতে বন্দি হয়ে পড়ে এক হাজার ৭শ’ ইরাকি সেনা। পরবর্তীতে তাদেরকে হত্যা করে আইএস। সংগঠনটির পক্ষ থেকে অনলাইনে এ হত্যাকাণ্ডের ভিডিও ও ছবিও প্রকাশ করা হয় সেসময়।

চলতি বছর এপ্রিলে মার্কিন বিমান হামলার সহায়তায় ইরাকি সেনারা তিকরিত পুনরুদ্ধার করে। সেই সঙ্গে ক্যাম্প স্পেইশার হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট থাকার দায়ে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ