আন্তর্জাতিক

সিরিয়ায় শরণার্থীর সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে

সিরিয়ায় শরণার্থী
সিরিয়ায় শরণার্থী

সিরিয়ায় চলমান গৃহযুদ্ধে শরণার্থীর সংখ্যা বেড়ে ৪০ লাখ ছাড়িয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, সিরিয়া থেকে পালিয়ে যাওয়া বেশিরভাগ মানুষ প্রতিবেশি দেশগুলোর শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই আশ্রয় নিয়েছে ২০ লাখ শরণার্থী।

সিরিয়ার অভ্যন্তরে ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছে আরো ৭৬ লাখ মানুষ। তবে সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করা ২ লাখ ৭০ হাজার অভিবাসন প্রত্যাশীকে ইউএনএইচসিআরের এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

২০১১ সাল থেকে দেশটিতে চলমান গৃহযুদ্ধে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানী হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ