আন্তর্জাতিক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ বাংলাদেশি

সৌদি আরব
সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদের মাজমা এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২৭ জন। তাদের মধ্যে ১৭ জন বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৩টায় রিয়াদ থেকে ১৯০ কিলোমিটার দূরে মাজমায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের সবাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। কাজ শেষে আবাসস্থলে ফেরার পথে তাদের বহনকারী ট্রাকের চাকা ফেটে গেলে এটি একটি সেতুর রেলিং ভেঙে নীচে পড়ে যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কিং খালেদ জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ৯ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ৬ জন ভারতীয় নাগরিক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ