আগামী বছর ইসলামাবাদে অনুষ্ঠিতব্য সার্ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
রাশিয়ায় দুই দেশের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে তা জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী জানান, উষ্ণ পরিবেশেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় উভয় নেতাই দ্বিপক্ষীয় ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুগুলো নিয়ে মতবিনিময় করেন।
এছাড়া শান্তি ও উন্নয়নের গতি নিশ্চিত করতে ভারত ও পাকিস্তান উভয়কেই একযোগে কাজা করার করার বিষয়ে সম্মত হয়েছেন এ দুই প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: