আন্তর্জাতিক

আইএস তুলে নিয়ে গেছে মান্নানের পরিবারকে, দাবি ছেলের

যুক্তরাজ্যবাসী আব্দুল মান্নানের পরিবার
যুক্তরাজ্যবাসী আব্দুল মান্নানের পরিবার

যুক্তরাজ্যবাসী বাংলাদেশি আব্দুল মান্নান স্বেচ্ছায় সিরিয়ায় যাননি, আইএস জঙ্গিরা তুরস্ক থেকে তাকে সপরিবারে জোর করে তুলে নিয়ে গেছে। যুক্তরাজ্যের আইটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন তার ছেলে সালিম হোসাইন।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ফেরার পথে ইস্তাম্বুলের একটি হোটেল থেকে কৌশলে তার পরিবারের লোকজনকে তুলে সিরিয়ায় নিয়ে যায় জঙ্গিরা।

বেশ কয়েকবার ফোনে বাবার সঙ্গে কথা হয়েছে জানিয়ে সালিম বলেন, প্রতিবারই ফোনের অপরপ্রাপ্ত থেকে কান্নার শব্দ শোনা গেছে। তার ভাই-বোনদের কারো মধ্যে জঙ্গি সংগঠনের কোনো যোগাযোগ চোখে পড়েনি।

পরিবারটি ‘সবচেয়ে নিরাপদে আছে’ এবং ‘তারা আইএসে যোগ দিয়েছে’ বলে জঙ্গি সংগঠনটি সম্প্রতি যে বিবৃতি দিয়েছে সেটিও নাকচ করেছেন সালিম।

এদিকে, যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক মুখপাত্র জানান, বিষয়টি নিয়ে বেডফোর্ডশায়ারের পুলিশ ও তুরস্ক কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ