ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী (আইএস) ইরাকের উত্তরাঞ্চলীয় শহর তিকরিতে গত বছর যে গণহত্যা চালিয়েছে তার নতুন ভিডিওচিত্র প্রকাশ করেছে। শনিবার আইএস সংশ্লিষ্ট ফোরামে ভিডিওটি পোস্ট করা হয়।
২২ মিনিটের ভিডিওতে তিকরিত বিমান একাডেমিতে গণহত্যার নতুন ও পুরাতন ফুটেজ রয়েছে। এক এক করে গুলি করে হত্যার পর তাদেরকে মাটিতে কবর দেওয়া হয়েছে।
ভিডিওচিত্রে আরো দেখা যায়, মৃতদেহগুলো সরানোর জন্য খননকারীদের ব্যবহার করা হয়েছে। গত বছর জুন মাসে দেড় হাজারের বেশি বিমান বাহিনীর ক্যাডেটকে জিম্মি করে আইএস।
গত মার্চে তাদের মধ্যে ৬০০ জনের মৃতদেহের সন্ধান পায় ইরাকি সেনারা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: