ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ধোঁয়া ও ছাইয়ের কারণে আবারো বন্ধ করে দেয়া হয়েছে পর্যটন দ্বীপ বালির বিমানবন্দর জানিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত ডেনপাসার বিমান বন্দর বন্ধ থাকতে পারে। পূর্ব জাভার আগ্নেয়গিরি মাউন্ট রায়ুং থেকে প্রায় এক সপ্তাহ ধরে ধোঁয়া ও লাভা বের হচ্ছে। এর ফলে বিমান নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবারো বাতিল হয়েছে অস্ট্রেলিয়া থেকে বালিগামী ফ্লাইট।
ধোয়ার সঙ্গে ছাইয়ের পরিমাণ কমলে শনিবার বিমান বন্দরটি খুলে দেওয়া হয়েছিল। এর আগে পূর্ব জাভার দুটি বিমান বন্দরে বিমান ওঠা-নামা বন্ধ রাখা হয়।
শত শত ফ্লাইট বাতিল কিংবা স্থগিত রাখা হয়েছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: