ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তিধর দেশের পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছে। ভিয়েনায় পশ্চিমা এক কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ মাধ্যম অ্যাসেসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
গ্রিনিস সময় সাড়ে ৮টায় এ সংক্রান্ত প্লেনারি মিটিং হবে। এরপরে সংবাদ সম্মেলন করা হবে।
খসড়া পরমাণু চুক্তিতে ইরানের সন্দেহজনক সবকটি পরমাণু স্থাপনায় জাতিসংঘের পর্যবেক্ষক দলের পরিদর্শনের বিষয় রাখা হয়েছে। এ ব্যাপারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ও রাশিয়াসহ ছয় পরাশক্তি দেশগুলোর সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা আজ।
যদিও, সোমবারই এ বিষয়ে বেঁধে দেয়া সময়সীমা পার হয়ে গেছে কোন ধরনের ঘোষণা ছাড়াই।
এদিকে, নতুন করে আরোপ করতে যাওয়া অর্থনৈতিক অবরোধ তুলে নেয়ার বিনিময়ে ইরান বিশ্ব শক্তিধর দেশগুলোর সঙ্গে একমত হবে বলে আশা করা হচ্ছে। তেহরানের পরমাণু কার্যক্রম কমিয়ে আনাসহ দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে ২০ মাসেরও বেশি সময় ধরে আলোচনা চলছে।