নতুন বেইল আউট পেতে প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের দেয়া প্রস্তাব অনুমোদন করেছে গ্রিক পার্লামেন্ট।
বিবিসি সূত্র মতে, নতুন বেইল আউট প্যাকেজ দেশের উপর কিভাবে প্রভাব রাখতে পারবে তা নিয়ে দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার সকালে প্রস্তাবটি পার্লামেন্ট অনুমোদন করে। পার্লামেন্টের তিনশো আসনের মধ্যে ২২৯ ভোটে পাস হয় এটি।
তবে সিপ্রাসের দল সিরিজা পার্টির ৩৮ জন এমপি ভোট দানে বিরত ছিলেন। এদের মধ্যে সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিসসহ, বর্তমান কয়েকজন মন্ত্রী রয়েছেন।
এছাড়া পার্লামেন্টের স্পিকারও প্রস্তাব পাসের বিরোধিতা করেছেন। বিলটির তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফও। এ বেল আউটের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে দেশটিতে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: