ইরানের পরমাণু চুক্তিতে সমর্থন দিতে কংগ্রেসে বিরোধী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এ চুক্তিকে ওয়াশিংটন ডিসির শক্তিশালী নেতৃত্ব ও কূটনীতির ফসল বলে মন্তব্য করেন তিনি।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও সমালোচনার জবাব দিতে মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ওবামা।
এ সময় তিনি বলেন, এ চুক্তি ইরানের পারমাণবিক বোমা তৈরি সব পথ বন্ধ করতে সমর্থ হয়েছে।
ওবামা আরো বলেন, কোনো চুক্তি সম্পাদন করতে না করলে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশও পারমাণুবিক অস্ত্র তৈরিতে উৎসাহিত হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: