ইরানের পরমাণু চুক্তিতে সমর্থন দিতে কংগ্রেসে বিরোধী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ চুক্তিকে ওয়াশিংটন ডিসির শক্তিশালী নেতৃত্ব ও কূটনীতির ফসল বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার হোয়াইট হাউসে ইরানের সঙ্গে ৬ বিশ্বশক্তির পরমাণু চুক্তির প্রয়োজনীয়তা ব্যাখ্যা ও সমালোচনার জবাব দিতে সংবাদ সম্মেলন করেন ওবামা।
এ সময় তিনি বলেন, এ চুক্তি ইরানের পারমাণবিক বোমা তৈরি সব পথ বন্ধ করতে সমর্থ হয়েছে।
প্রসিডেন্ট ওবামা আরো বলেন, কোনো চুক্তি সম্পাদন করতে না পারলে মধ্যপ্রাচ্যে আরো যুদ্ধের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে এ অঞ্চলের অন্য দেশও পারমাণু অস্ত্র তৈরিতে উৎসাহিত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: