আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ মেরিন সেনা

বন্দুকধারী
বন্দুকধারী

যুক্তরাষ্ট্রের টেনেসিতে এক বন্দুকধারীর হামলায় ৪ মেরিন সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার ইউএস নেভি সেন্টারে এই গোলাগুলির ঘটনা ঘটে।

নৌবাহিনীর ২টি ভবনে ওই হামলার ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ২৪ বছর বয়সী মোহাম্মদ ইউসুফ আব্দুল আজিজ নামে সন্দেহভাজন বন্দুকধারী পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

কুয়েতে জন্ম নেয়া ওই বন্দুকধারী বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করছিলেন।

এদিকে, হামলাটি অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা তা খতিয়ে দেখছে মার্কিন কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ