নাইজেরিয়ার জোড়া বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।
উত্তর পূর্বাঞ্চলীয় গোমবে শহরের একটি বাজারের একটি জুতার দোকানের সামনে প্রথম হামলাটি হয়। এর কিছুক্ষণ বাদেই আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। দুটিই আত্মঘাতী হামলা বলে জানিয়েছে পুলিশ।
তবে এখনো পর্যন্ত এ হামলার দায় কেউই স্বীকার করেনি। এর পেছনে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত রয়েছে বলে জানা গেছে।
শহরটির বাজার, বাস স্টেশন ও স্টেডিয়ামে এ ধরণের হামলার ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: