ঋণ সংকট নিরসনে গ্রিসের নেয়া অর্থনৈতিক সংস্কার ব্যর্থ হতে চলছে বলেছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী ইয়ানিস ভারৌফাকিস। বেইল আউট চুক্তি নিয়ে বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।
ভারৌফাকিস বলেন, দায়িত্ব নিয়ে যেই এটি প্রয়োগ করতে চান না কেন কার্যক্রমটি ব্যর্থ হয়ে যাবে। তবে এ ইস্যুতে তাদের দুটি উপায় দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে কার্যকর কার নয়তো আত্মসমর্পণ আর চূড়ান্ত কৌশল হিসেবে প্রধানমন্ত্রী সিপ্রাস আত্মসমর্পণ করা।
এরইমধ্যে আগামী সপ্তাহে বেইল আউট নিশ্চিত করতে বুধবার আরো আর্থিক সংস্কার করতে হবে গ্রিস।
এদিকে, গেলো সপ্তাহে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক তাদের জরুরি আর্থিক সহযোগিতা বাড়িয়ে দেওয়ার পর আগামী সোমবার গ্রিসের বেশ কিছু ব্যাংক পুনরায় খুলে দেয়া হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: