সকল বৈরিতা পেছনে ফেলে, কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে ৫৪ বছর পর অবশেষে একে অপরের দেশে নিজ নিজ দূতাবাস পুনরায় খুলেছে যুক্তরাষ্ট্র ও কিউবা।
স্থানীয় সময় রোববার মধ্যরাতের পর ওয়াশিংটনে কিউবার ও হাভানায় যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনগুলো পূর্ণ দূতাবাসের মর্যাদায় উন্নীত হয়। উভয় দেশের মধ্যে এ ঐতিহাসিক পদক্ষেপ নেয়া হলেও এখনো বেশ কিছু জটিলতা রয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।
গত বছরের ডিসেম্বরে কূটনৈতিক সম্পর্ক জোরদারের ঘোষণা দেয় এ দুই দেশের প্রেসিডেন্ট। সে সময় হওয়া চুক্তি অনুযায়ী এ দূতাবাস খুলে দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: