ঋণ সংকটের কারণে সৃষ্ট অচলাবস্থায় বন্ধ হওয়া গ্রিসের ব্যাংকগুলো তিনসপ্তাহ পর সোমবার খুলে দেয়া হয়েছে।
তবে এখনো এটিএম বুথগুলো থেকে ইউরো তোলায় নিয়ন্ত্রণ রয়েছে।
প্রতিদিন গ্রিসের নাগরিকরা সর্বোচ্চ ৬০ ইউরো তুলতে পারবে এবং সপ্তাহে এটি হতে হবে ৪২০ ইউরোর মধ্যে। অর্থাৎ নির্দিষ্ট এই ইউরোর বেশি সপ্তাহে তারা তুলতে পারবে না।
গ্রিসের অর্থনীতি স্বাভাবিক করতে ব্যাংকগুলো যখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে তখন দেশটিতে বেকারত্বের হার চরমে পৌঁছেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: