সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর সুরুকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে বিস্ফোরণে ২৭ জন নিহত হয়েছে। এতে আরে ১০০ জন আহত হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এক সংবাদ সম্মেলনে অংশ নিতে সরকারের ৩ মন্ত্রী বিস্ফোরণের সময় সাংস্কৃতিক কেন্দ্রটিতে যাচ্ছিলেন।
ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী হামলা।
কুর্দি দলের এক প্রতিনিধি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারীর মৃতদেহ সেখানে পাওয়া গেছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিরিয়ার কোবানে শহরে ত্রাণ কার্যক্রম শুরুর আগে ইস্তান্বুল থেকে আসা স্বেচ্ছাসেবকদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। ২০ হাজারের বেশি সিরীয় শরণার্থী কুর্দি শহর সুরুকে তাঁবু গেড়ে বসবাস করছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: