আন্তর্জাতিক আর্থিক তহবিল-আইএমএফ ও ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক-ইসিবি'র ঋণের অপরিশোধিত কিস্তি শোধ করেছে গ্রিস। সোমবার স্থানীয় সময় ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক ও আইএমএফের কাছে বকেয়া কিস্তি পরিশোধ করে দেশটি।
আইএমএফ জানায়, গ্রিস তার বকেয়া ঋণের ২০৫ কোটি ইউরো কিস্তি পরিশোধ করেছে। এদিকে, ইসিবি মুখপাত্রও গ্রিসের বকেয়া ঋণের কিস্তি পরিশোধের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, ঋণ সঙ্কটের কারণে গত ডিসেম্বর থেকে গ্রিসের ব্যাংকগুলোকে নিজেদের রাখা ৪ হাজার কোটি ইউরো ডিপোজিট তুলে নেয় ভোক্তারা। এর ফলে ব্যাংকের স্বাভাবিক অবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির ব্যাংক অ্যাসোসিয়েশনের প্রধান।
দ্রুতই তাদের সেভিংস ব্যাংকে জমা দেয়ার আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: