আন্তর্জাতিক

সিপ্রাসের দ্বিতীয় সংস্কার প্রস্তাব অনুমোদিত

গ্রিস পার্লামেন্ট
গ্রিস পার্লামেন্ট

নতুন করে বেইলআউটের জন্য গ্রিসের পার্লামেন্টে প্রধানমন্ত্রী সিপ্রাসের দ্বিতীয় দফা সংস্কার প্রস্তাব অনুমোদন করেছেন সংসদ সদস্যরা। অবশ্য এ প্রস্তাব নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলার সময় বাইরে সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার স্থানীয় সময় পার্লামেন্টে উপস্থিত ২৯৮ সদস্যের মধ্যে ২৫০ জনের সম্মতিতে প্রস্তাবটি পাস হয়।

এর আগে এ প্রস্তাবের ওপর দীর্ঘ বিতর্ক হয়, প্রস্তাবের পক্ষে পড়েছে ২৩০ ভোট, বিপক্ষে পড়ে ৬৩ ভোট। আর ৫ জন এমপি ভোটদানে বিরত থাকেন।

পার্লামেন্ট সদস্যরা আর্থিক ও বিচার বিভাগ সংস্কারের এ প্রস্তাব অনুমোদন করায় গ্রিস তার ঋণদাতাদের সঙ্গে ৮ হাজার ৬শ' কোটি ইউরো বেইলআউট নিয়ে আলোচনা শুরু করতে পারবে।

পার্লামেন্টে সিপ্রাস তার দলের এমপিদের তীব্র বিরোধিতার মুখোমুখি হবেন এমন আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তিনি নিজ দল ও বিরোধী সদস্যদের সমর্থন আদায়ে সক্ষম হলেন।

এদিকে, এ প্রস্তাব নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলার সময় বাইরে সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে বিক্ষোভ করে সাধারণ মানুষ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ