ইসলামিক জঙ্গি সংগঠন-আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালাতে সিরিয়ার সীমান্তবর্তী ইনকিরলিক বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে তুরস্ক সরকার।
এর আগে বুধবার তুরস্ক-সিরিয়া সীমান্তে নিরাপত্তা জোরদারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তুর্কি প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান টেলিফোনে একটি সমঝোতায় পৌঁছান। গত কয়েক মাস ধরেই আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের এ ব্যাপারে আলোচনা চলছিল।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সিরিয়া-তুরস্ক সীমান্তে আইএসের সঙ্গে তুর্কি বাহিনীর গোলাগুলিতে একজন নিহত হওয়ার ঘটনার পরপরই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় আঙ্কারা।
গত সোমবার তুরস্কে আইএসের আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে আইএসের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: