সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতুগলৌ জানিয়েছেন, বিমান হামলায় আইএসের ৩টি ঘাঁটি একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে হামলায় সিরিয়ার আকাশসীমা লংঘন করা হয় নি। মূলত সীমান্তবর্তী গ্রাম হাভারেই এই হামলা চালানো হয়েছে।
এদিকে, শুক্রবার সকালে দেশজুড়ে আইএস ও কুর্দি জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ২৯৭ জনকে গ্রেপ্তার করে তারা। এছাড়া ইস্তাম্বুলে প্রায় দেড়শো স্থাপনায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: