সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা চালিয়েছে তুরস্ক। সেইসঙ্গে আইএসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেছে আঙ্কারা।
স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, শুক্রবার বিকেলে জঙ্গিদের লক্ষ্য করে সিরিয়ার আকাশসীমা থেকে হামলা চালায় তুর্কি বিমান। এছাড়া আলাদা মিশনে ইরাকের উত্তরাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করেও বিমান হামলা চালানো হচ্ছে।
এর আগে শুক্রবার সিরিয়ার সীমান্তবর্তী গ্রাম হাভারে আইএস জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে প্রথমবারের মতো বিমান হামলা চালায় তুরস্ক।দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ হামলাকে বিশাল অভিযানের একটি অংশ হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, শুক্রবার তুরস্কজুড়ে আইএস ও কুর্দি জঙ্গি বিরোধী অভিযান কমপক্ষে ২৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: