যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে জরুরি ত্রাণ সরবরাহের সুবিধার্থে ৫ দিনের জন্য সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রোববার স্থানীয় সময় রাত ১২টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিরতিতে আরব জোট সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখবে। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এর পাল্টা জবাব দেয়া হবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ইয়েমেনে নির্বাসিত প্রেসিডেন্ট মনসুর হাদির আহ্বানে এ যুদ্ধবিরতি ঘোষণা দেয়া হয়।
এর আগে জাতিসংঘের মধ্যস্থতায় আরো দুটি যুদ্ধবিরতি হলেও সৌদি আরবের বিরোধিতায় সেগুলো ভেস্তে যায়।
এদিকে, শনিবার সকালে ইয়েমেনের তায়িজ শহরে আরব জোটের বিমান হামলায় ৮০ জন নিহত হন এবং আহত হয় কমপক্ষে ১৫০ জন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: