ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় শহর মারোয়াতে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। বিবিসি সূত্র থেকে এ তথ্য জানা যায়।
শনিবার বিকেলে মারোয়া শহরের একটি বারের কাছে এ বোমা হামলা হয়।
একই শহরে ৩ দিন আগে দুটি আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়। নাইজেরিয়ার ইসলামি জঙ্গি গ্রুপ বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছেন দেশটির কর্মকর্তারা।
ক্যামেরুনের সেনারা শহরটিকে বোকো হারামের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সদরদপ্তর হিসেবে ব্যবহার করে আসছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: