সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র ও কেনিয়া। এ ব্যাপারে চুক্তিতে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা।
শনিবার কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়াত্তার সঙ্গে বৈঠকের পর নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হন দুই দেশের প্রেসিডেন্ট।
এ সময় ওবামা দুর্নীতি দমনে দৃশ্যমান বিচার অনুষ্ঠানের আহ্বান জানান কেনিয়ার প্রেসিডেন্টকে। তবে সমকামীদের অধিকার প্রশ্নে দুই প্রেসিডেন্টের মধ্যে মতপার্থক্য দেখা দেয়।
এর আগে সকালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বাণিজ্য বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ওবামা। এতে আফ্রিকার অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের সম্ভাবনার প্রশংসা করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: