তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সেনাবহরে গাড়ি বোমা হামলায় ২ সেনা সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪ সদস্য।
স্থানীয় সময় শনিবার রাতে তুরস্কের দিয়ারবাকির প্রদেশের লাইস শহরে বিস্ফোরণটি হয়। শনিবার সিরিয়ায় আইএস ও ইরাকে কুর্দি জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালায় তুরস্ক। এরপরই লাইসে বিস্ফোরণটি হয়। যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এদিকে, এ ঘটনার পরই তুরস্কে সংখ্যালঘু কুর্দিদের দল কুর্দিশ ওয়ার্কার্স পার্টি- পিকেকে সরকারের সঙ্গে দুই বছর ধরে চলা যুদ্ধ বিরতি বাতিলের হুমকি দিয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: